রাজু কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রাজু হলো সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোনো নাবালককে সুবিধা দেওয়ার জন্য ব্যবসায়ের অংশীদার করা যায়। এক্ষেত্রে ব্যবসায়ে তার দায় বিনিয়োজিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাই নাবালক ব্যবসায়ের সীমিত অংশীদার হিসেবে গণ্য হয়। উদ্দীপকের তারেক, রিফাত ও সাজু তিন বন্ধু চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে ব্যবসায় স্থাপন করেন। চুক্তি অনুযায়ী তারা ব্যবসায় পরিচালনা, মূলধন সরবরাহ ও লাভ-লোকসান ভাগ করে নেন। হঠাৎ অংশীদার রিফাতের মৃত্যু হলে তার পনেরো বছরের সন্তান রাজুকে চুক্তির আওতায় আনা হয়। কিন্তু নাবালক রাজু ব্যবসায়ের অংশীদার হতে পারবে না। চুক্তি অনুযায়ী সে ব্যবসায়ের মুনাফা পাবে। তবে তার দায় ব্যবসায়ে বিনিয়োজিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এসব বৈশিষ্ট্যের সাথে সীমিত অংশীদারের মিল আছে। তাই রাজুকে সীমিত অংশীদার বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
রাজু কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর