জনাব কবির ব্যবসায় প্রসারের জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যম ব্যবহার করেন? বর্ণনা করো।
উত্তর: জনাব কবির ব্যবসায় প্রসারের জন্য বিজ্ঞাপনের 'প্রচারপত্র' মাধ্যমটি ব্যবহার করেন। পণ্য সম্পর্কিত বিষয়াদি কাগজে ছাপিয়ে গ্রাহকদের কাছে পাঠানো হয়। এতে পণ্যসামগ্রীর গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্য, প্রাপ্তি স্থান প্রভৃতি তথ্য জনগণের কাছে তুলে ধরা হয়। এরূপ প্রচারের মূল উদ্দেশ্য হলো জনগণকে পণ্য সম্পর্কে জানানো এবং বিক্রি বাড়ানো। উদ্দীপকের জনাব কবির ঢাকার নিউমার্কেটে একটি কাপড়ের ব্যবসায় শুরু করেন। এর উদ্দেশ্য হলো পণ্য সম্পর্কিত তথ্য ক্রেতাদের জানানো। এজন্য এ বিবরণপত্রে পণ্যের গুণাবলি, বৈশিষ্ট্য, মূল্য, প্রাপ্তিস্থান প্রভৃতি উল্লেখ করেন। এতে গ্রাহকরা পণ্য সম্পর্কে বিশদ ধারণা পায়। এটি বিজ্ঞাপনের প্রচারপত্র মাধ্যমকেই নির্দেশ করে। তাই বলা যায়, জনাব কবির বিজ্ঞাপনের প্রচারপত্র মাধ্যম ব্যবহার করেন।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
জনাব কবির ব্যবসায় প্রসারের জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যম ব্যবহার করেন?…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর