শফিক মিয়ার ব্যবসায়টি চালু করার ক্ষেত্রে সামাজিক পরিবেশের যে উপাদানটি ভূমিকা পালন করেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: শফিক মিয়ার ব্যবসায়টি চালু করার ক্ষেত্রে সামাজিক পরিবেশের ঐতিহ্য উপাদানটি ভূমিকা পালন করেছে। জাতি, ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য, প্রথা, সংস্কৃতি প্রভৃতির সমন্বয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। এর অন্যতম একটি উপাদান হলো ঐতিহ্য। এ ঐতিহ্যের কারণে কোনো কোনো অঞ্চলের লোকজন বিশেষ ধরনের পেশাকে জীবিকা নির্বাহের উপায় হিসেবে নেয়। অনেক ক্ষেত্রে বংশপরম্পরায় তারা সেই পেশাকেই আঁকড়ে ধরে থাকে। কুটির শিল্প ও হস্তশিল্পের ক্ষেত্রে এরূপ ঐতিহ্য বেশি মাত্রায় দেখা যায়। উদ্দীপকের শফিক মিয়ার পূর্বপুরুষগণ মৃৎশিল্পের সাথে জড়িত ছিলেন। তাই শফিক মিয়াও এসএসসি পাসের পর মৃৎশিল্পের কাজের সাথে জড়িত হন। তিনি বিভিন্ন রকম হাড়ি-পাতিল, পুতুল ও খেলনা সামগ্রী তৈরি করে বাজারজাত করেন। তার এ কাজ বংশপরম্পরায় বহুদিন ধরে করা হচ্ছে। এ ধরনের বিশেষ পেশায় জড়িত থাকা ঐতিহ্যের একটি অংশ। এ ঐতিহ্য সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ উপাদানের প্রভাবেই শফিক মিয়া মৃৎশিল্পের ব্যবসায়টি চালু করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
শফিক মিয়ার ব্যবসায়টি চালু করার ক্ষেত্রে সামাজিক পরিবেশের যে উপাদানট…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর