উদ্দীপকের ইব্রাহীম সাহেবের আত্মককর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ইব্রাহীম সাহেবের আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হলো নট্রামস যেটি কম্পিউটার চালনা শিক্ষা দেয়। নট্রামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়াই এর প্রধান কাজ। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বেকাররা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। উদ্দীপকের ইব্রাহীম সাহেব নট্রামস থেকে প্রশিক্ষণ নেন। সেখান থেকেই তিনি কম্পিউটার প্রোগ্রামিং এর পাশাপাশি কম্পিউটার চালানো শিখেছেন। অর্থাৎ প্রতিষ্ঠানটি তাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান ও ধারণা দিয়েছে। এতে ইব্রাহীম সাহেব তার প্রতিষ্ঠিত কম্পিউটার ট্রেনিং সেন্টার সুষ্ঠুভাবে পরিচালনা করতে পেরেছেন। আবার, তার প্রতিষ্ঠানের কম্পিউটারসহ অন্যান্য সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সফল হন। তাই বলা যায়, কম্পিউটার বিষয়ে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান নট্রামস এর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের ইব্রাহীম সাহেবের আত্মককর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদা…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর