উদ্দীপকে জনাব আজাদের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আজাদের কাজটি হলো আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান হলো স্বাধীন পেশা। এক্ষেত্রে ব্যক্তি নিজের দক্ষতা, পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কাজের সুযোগ তৈরি করে। এ কাজে উদ্যোক্তার ঝুঁকি থাকলেও আয়ের সুযোগ বেশি থাকে। উদ্দীপকের জনাব আজাদ তার কৃষিবিদ বন্ধুর কাছ থেকে গরুর খামার স্থাপনের পরামর্শ পান। এজন্য তিনি যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেন। এরপর কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেদের অব্যবহৃত জমিতে খামার দেন। জনাব আজাদ বন্ধুর কাছ থেকে পরামর্শ পেলেও নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে খামার স্থাপন করেন। অর্থাৎ তিনি নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তাই জনাব আজাদের কাজকে আত্মকর্মসংস্থান বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে জনাব আজাদের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর