উদ্দীপকের আলোকে যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের শাহেদ ও তার বন্ধুদের টেক্সটাইল মিলটিতে যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যৌথ মূলধনী ব্যবসায় আইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়। বাংলাদেশে এ ব্যবসায় ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয়। এ জাতীয় ব্যবসায়ের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে, যা তাকে অন্যান্য ব্যবসায় থেকে আলাদা মর্যাদা দেয়। উদ্দীপকের শাহেদ ও তার ৮ বন্ধু স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে একটি টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করে। এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। প্রতিষ্ঠানটি বেতনভুক্ত কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়। ৩ বছর পর ব্যবসায়টি সম্প্রসারণের জন্য অতিরিক্ত মূলধনের প্রয়োজন হয়। তাই প্রতিষ্ঠানটির মালিকরা জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে শেয়ারহোল্ডারদের দায় শেয়ার মূল্য পর্যাপ্ত সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ, প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হবে। যৌথ মূলধনী ব্যবসায় একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। উদ্দীপকের টেক্সটাইল মিলটি শাহেদ ও তার বন্ধুরা স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে গঠন করেছে। এ ব্যবসায়ের মালিকানা থেকে ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। বেতনভুক্ত একটি পক্ষের ওপর এর ব্যবস্থাপনার দায়িত্ব থাকে। যৌথ মূলধনী ব্যবসায়ে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করা হয়। তাই এতে মূলধনের পরিমাণ বেশি হয়। এছাড়া এ ব্যবসায়ের সদস্যদের দায় সীমিত থাকে। অর্থাৎ, সদস্যদের দায় তাদের কেনা শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। সুতরাং, যৌথ মূলধনী ব্যবসায়ের উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে লক্ষ করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর