'আকবর ফার্নিচার হাউজ' কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উত্তর: 'আকবর ফার্নিচার হাউজ' একটি উৎপাদনধর্মী ব্যবসায় প্রতিষ্ঠান। এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে শ্রম ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। আকবর ফার্নিচার হাউজ কাঠ সংগ্রহ করে। এরপর প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক ও যন্ত্রের সাহায্যে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করে। যেমন- কাঠকে চেয়ার, টেবিলে রূপান্তর। তাই, আকবর ফার্নিচার হাউজকে উৎপাদনধর্মী ব্যবসায় প্রতিষ্ঠান বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
'আকবর ফার্নিচার হাউজ' কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উত্তর