উদ্দীপকের সীমা কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সীমা একজন সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী নাবালককে অংশীদারি ব্যবসায়ে সীমিত অংশীদার হিসেবে নেওয়া যায়। এক্ষেত্রে তার দায় ব্যবসায়ে বিনিয়োজিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এ অংশীদার ব্যবসায়ের মুনাফার অংশ পায়। তবে তিনি ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে না। উদ্দীপকে বিথী, তিথি ও মনি একত্রে চুক্তিবদ্ধ হয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। চুক্তি অনুযায়ী ব্যবসায়ের মূলধন ও মুনাফা অংশীদারদের মাঝে সমানুপাতে বণ্টিত হবে। ৬ মাস পর বিথী মারা গেলে তার ১২ বছরের মেয়ে সীমাকে ব্যবসায়ের অংশীদার করা হয়। ব্যবসায়ের সুবিধা দেওয়ার জন্য অংশীদার করা হয়। অর্থাৎ, সে ব্যবসায়ের মুনাফার অংশ পাবে। তবে তার দায় ব্যবসায়ে বিনিয়োজিত মূলধন পর্যন্ত সীমিত থাকবে। সে ব্যবসায় পরিচালনাও অংশগ্রহণ করতে পারবে না। এসব বৈশিষ্ট্য সীমিত অংশীদারের সাথে সঙ্গতিপূর্ণ। তাই, সীমাকে সীমিত অংশীদার বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের সীমা কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর