উদ্দীপকের জনাব শাহ আলমের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব শাহ আলমের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত। পণ্য ও সেবার বণ্টন সংক্রান্ত কাজ করা হয় বাণিজ্যের মাধ্যমে। উৎপাদিত পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন বাধার (স্বত্বগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত প্রভৃতি) সম্মুখীন হতে হয়। এসব বাধা দূর করে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়াই বাণিজ্যের কাজ। উদ্দীপকের জনাব শাহ আলম একজন সবজি বিক্রেতা। তিনি চান্দিনা পাইকারি বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি কম দামে কিনে আনেন। এরপর তা কুমিল্লা শহরে ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করেন। এর মাধ্যমে পণ্যের মালিকানা পরিবর্তন হয়ে স্বত্বগত বাধা দূর হয়। আবার, পণ্য পরিবহনের মাধ্যমে কুমিল্লায় আনার ফলে এর স্থানগত বাধা দূর হয়। এছাড়া তিনি আলুর মৌসুমে একটন আলু হিমাগারে সংরক্ষণ করে রাখেন। পরবর্তীতে তা বেশি দামে বিক্রি করেন। এতে পণ্যের সময়গত বাধা দূর হয়। তিনি ব্যবসায়ে আরও লাভবান হওয়ার আশায় এ বছর ২০ টন আলু সংরক্ষণের চিন্তা করেন এবং ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। এ ঋণ পেলে তার ব্যবসায়ের অর্থগত বাধা দূর হবে। এসব বাধা দূর করা মূলত বাণিজ্যের কাজ। সুতরাং, জনাব শাহ আলম বাণিজ্যের কাজের সাথে জড়িত আছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের জনাব শাহ আলমের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর