শাহেদ ও তার ৮ বন্ধু প্রথম পর্যায়ে যে কোম্পানি সংগঠন প্রতিষ্ঠা করেন তা ব্যাখ্যা করো।
উত্তর: শাহেদ ও তার ৮ বন্ধু প্রথম পর্যায়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি সংগঠন প্রতিষ্ঠা করেন। এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন হয়। এতে ২ জন পরিচালক থাকেন। এ ধরনের কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এছাড়া এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র কেনার আহ্বান জানাতে পারে না। উদ্দীপকের শাহেদ ও তার ৮ বন্ধু স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে একটি টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করেন। অর্থাৎ, প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা ৯ জন। এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বেতনভুক্ত কর্তৃপক্ষ দ্বারা। এসব বৈশিষ্ট্য প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকে শাহেদ ও তার বন্ধুরা প্রথম পর্যায়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
শাহেদ ও তার ৮ বন্ধু প্রথম পর্যায়ে যে কোম্পানি সংগঠন প্রতিষ্ঠা করেন …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর