পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা উপরে উঠা কষ্টকর কেন?
উত্তর: পাহাড়ে উঠার সময় আমাদের শরীরকে উপরে তোলার জন্য শক্তি খরচ করতে হয়। কারণ তখন আমাদের চলতে হয় মাধ্যাকর্ষণ বলের বিপরীতে। এজন্য পেশিতে চাপ পড়ে এবং কষ্ট হয়। অপরদিকে পাহাড় থেকে নিচে নামার সময় মাধ্যাকর্ষণ বলের দিকে কাজ করায় তুলনামূলক কম শক্তি লাগে এবং কম কষ্ট হয়। সুতরাং, মাধ্যাকর্ষণ বলের জন্য পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা উপরে উঠা কষ্টকর।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৪ : কাজ, ক্ষমতা ও শক্তি · সৃজনশীল
পাহাড় থেকে নিচে নামা অপেক্ষা উপরে উঠা কষ্টকর কেন?
উত্তর