সোহাগের ব্যবসায়ে কোন ধরনের ব্যবসায়ের বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: সোহাগের ব্যবসায়ে একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। যেকোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প অর্থ নিয়ে এ জাতীয় কারবার শুরু করতে পারেন। উদ্দীপকের সোহাগ নানা রকম গিফট আইটেম ও খাবারের একটি দোকান প্রতিষ্ঠা করেন। তিনি কর্মচারীর সাহায্যে খাবার তৈরি ও বিক্রি করেন। তবে সোহাগ নিজে সবকিছু তত্ত্বাবধান করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক, নিয়ন্ত্রক ও পরিচালক হলেন সোহাগ। তাই বলা যায়, সোহাগের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
সোহাগের ব্যবসায়ে কোন ধরনের ব্যবসায়ের বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা ব্যাখ্…
উদ্দীপক
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর