উদ্দীপকে সোহাগের বিদ্যালয়ের সামনে দোকান স্থাপনের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সোহাগের বিদ্যালয়ের সামনে দোকান স্থাপনের যৌক্তিকতা বিদ্যমান। সঠিক স্থান নির্বাচন যেকোনো ব্যবসায়ের সাফল্যের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয়। কেননা একটা ব্যবসায়ের সাফল্য তখনই হয় যখন ব্যবসায়ের অসংখ্য ভোক্তা থাকে। যেখানে ভোক্তার সংখ্যা কম সেখানে সফলতা আসবে না। উদ্দীপকের সোহাগ উদয়ন বিদ্যালয়ের সামনে গিফট আইটেম ও খাবারের দোকান দেয়। স্কুলের শিক্ষার্থীরা টিফিনের সময় উক্ত দোকানের খাবার ক্রয় করে। তিনি ব্যবসায়িকভাবে সফলতা লাভ করেন। সোহাগের সফলতা অর্জনের ক্ষেত্রে সঠিক স্থান নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সোহাগের ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচনের কারণেই তিনি সফলতা পেয়েছেন। তাই বলা যায়, সোহাগের বিদ্যালয়ের সামনে দোকান স্থাপনের যৌক্তিকতা রয়েছে বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে সোহাগের বিদ্যালয়ের সামনে দোকান স্থাপনের যৌক্তিকতা বিশ্লেষণ…
উদ্দীপক
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর