শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আরিফ কোন ধরনের অংশীদার তা আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের আরিফ ঘুমন্ত অংশীদার।. যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সব সময়ই অসীম এবং অন্যান্য অংশীদারের ন্যায় মুনাফার অংশও পায়। তবে এ ধরনের অংশীদারের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না। উদ্দীপকের সুমন রেজা ২০ জন বন্ধুকে নিয়ে একটি জুট মিল কারখানা স্থাপন করেন। বন্ধুদের মধ্য থেকে তিনি আরিফ নামক একজন অংশীদার নেন, যিনি কারবার পরিচালনায় অংশ না নিয়েও সমান মুনাফা নেন। আরিফের বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের আরিফ ঘুমন্ত অংশীদার।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল

উদ্দীপকের আরিফ কোন ধরনের অংশীদার তা আলোচনা কর।

উদ্দীপক

সুমন রেজা ২০ জন বন্ধুকে নিয়ে একটি জুট শিল্পকারখানা স্থাপন করেন। বন্ধুদের মধ্য থেকে আরিফ এমন একজন অংশীদার যিনি কারবার পরিচালনায় অংশ না নিয়েও সমান মুনাফা নেন। কিছুদিন পর মূলধনের স্বল্পতার কারণে সবাই সিদ্ধান্ত নিল যে, চিরন্তন অস্বিত্বসম্পন্ন ব্যবসায় গড়ে তুলবে যেখানে মূলধন সংগ্রহের উৎস থাকবে জনগণ।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

উত্তর

দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো নিদিষ্ট বিষয়ে পারস্পরিক সমঝোতাকে চুক্তি বলে।

উত্তর

একমালিকানা ব্যবসায়ে একজনমাত্র ব্যক্তির প্রতিষ্ঠিত, পরিচালনা ও নিয়ন্ত্রণ থাকে বিধায় এরূপ ব্যবসায়ের দায় অসীম থাকে। পৃথিবীর প্রাচীনতম এবং অত্যন্ত সহজ প্রকৃতির ব্যবসায় সংগঠন হলো একমালিকানা ব্যবসায়। একমালিকানা ব্যবসায়ে মালিকের 'দায় অসীম। ব্যবসায়ের লোকসান, বা পাওনার জন্য তার ব্যবসায়ের বিনিয়োগ ছাড়াও ব্যক্তিগত সম্পত্তি দায়ী থাকে। ব্যবসায়ের লোকসান বা ঋণের পরিমাণ বেশি হলে, ব্যবসায়ের পুঁজি দিয়ে তা পরিশোধ করা সম্ভব না হলে মালিক তার ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে অর্থ পরিশোধ করবে। অর্থাৎ তার দায়ের কোনো নির্দিষ্ট সীমা নেই।

উত্তর

উদ্দীপকের আরিফ ঘুমন্ত অংশীদার।. যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সব সময়ই অসীম এবং অন্যান্য অংশীদারের ন্যায় মুনাফার অংশও পায়। তবে এ ধরনের অংশীদারের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না। উদ্দীপকের সুমন রেজা ২০ জন বন্ধুকে নিয়ে একটি জুট মিল কারখানা স্থাপন করেন। বন্ধুদের মধ্য থেকে তিনি আরিফ নামক একজন অংশীদার নেন, যিনি কারবার পরিচালনায় অংশ না নিয়েও সমান মুনাফা নেন। আরিফের বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের আরিফ ঘুমন্ত অংশীদার।

উত্তর

উদ্দীপকে পরবর্তীতে পরিবর্তিত সংগঠনটি হচ্ছে কোম্পানি সংগঠন, যা স্থাপনের যৌক্তিকতা রয়েছে। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠনে স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায় ইত্যাদি সুবিধা থাকার কারণে সারা বিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত। তাছাড়া শেয়ারের মূল্যমান কম হওয়ায় সকল ধরনের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠান এর শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে। উদ্দীপকে সুমন রেজা ২০ জন বন্ধুকে নিয়ে একটি জুট মিল কারখানা স্থাপন করেন। বন্ধুদের মধ্য থেকে তিনি আরিফ নামক একজন অংশীদার নেন, যিনি কারবার পরিচালনায় অংশ না নিয়েও সমান মুনাফা নেন। কিছুদিন পর মূলধনের স্বল্পতার কারণে সবাই সিদ্ধান্ত নিল যে তারা একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসায় গড়ে তুলবে। যেখানে মূলধন সংগ্রহের উৎস থাকবে জনগণ। উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি ছিল অংশীদারি ব্যবসায়। কিন্তু এরূপ ব্যবসায় আইনসৃষ্ট নয় বলে যেকোনো সময় সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে কোম্পানি হচ্ছে একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। এটি গঠন করা যেমন কঠিন বিলোপ করাও কঠিন। নির্দিষ্ট আইন অনুযায়ী সব কিছু পরিচালিত হয় বলে সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা নেই। তাই আমি মনে করি, উদ্দীপকে পরবর্তীতে পরিবর্তিত কোম্পানি সংগঠনটি স্থাপনের যৌক্তিকতা রয়েছে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের দাবি রাখে? i. এটি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন ii. এটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান iii. এটি কৃত্রিম সত্তার অধিকারী নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনঅংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?'X [গণিত] এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।