উদ্দীপকে পরবর্তীতে পরিবর্তিত সংগঠনটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পরবর্তীতে পরিবর্তিত সংগঠনটি হচ্ছে কোম্পানি সংগঠন, যা স্থাপনের যৌক্তিকতা রয়েছে। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। কোম্পানি সংগঠনে স্বাধীন ও কৃত্রিম ব্যক্তিসত্তা, চিরন্তন অস্তিত্ব, সীমাবদ্ধ দায় ইত্যাদি সুবিধা থাকার কারণে সারা বিশ্বেই উত্তম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত। তাছাড়া শেয়ারের মূল্যমান কম হওয়ায় সকল ধরনের মানুষ ও আর্থিক প্রতিষ্ঠান এর শেয়ার কিনে বিনিয়োগ করতে পারে। উদ্দীপকে সুমন রেজা ২০ জন বন্ধুকে নিয়ে একটি জুট মিল কারখানা স্থাপন করেন। বন্ধুদের মধ্য থেকে তিনি আরিফ নামক একজন অংশীদার নেন, যিনি কারবার পরিচালনায় অংশ না নিয়েও সমান মুনাফা নেন। কিছুদিন পর মূলধনের স্বল্পতার কারণে সবাই সিদ্ধান্ত নিল যে তারা একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসায় গড়ে তুলবে। যেখানে মূলধন সংগ্রহের উৎস থাকবে জনগণ। উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি ছিল অংশীদারি ব্যবসায়। কিন্তু এরূপ ব্যবসায় আইনসৃষ্ট নয় বলে যেকোনো সময় সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। অন্যদিকে কোম্পানি হচ্ছে একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। এটি গঠন করা যেমন কঠিন বিলোপ করাও কঠিন। নির্দিষ্ট আইন অনুযায়ী সব কিছু পরিচালিত হয় বলে সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা নেই। তাই আমি মনে করি, উদ্দীপকে পরবর্তীতে পরিবর্তিত কোম্পানি সংগঠনটি স্থাপনের যৌক্তিকতা রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে পরবর্তীতে পরিবর্তিত সংগঠনটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর