শামসুল আলমের ঋণ নেওয়ার প্রক্রিয়াটি কোন পরিবেশের উপাদান তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শামসুল আলমের ঋণ নেওয়ার প্রক্রিয়াটি অর্থনৈতিক পরিবেশের উপাদান। জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো অনুকূল হলে সহজে ব্যবসায় গঠন ও সম্প্রসারণ করা যায়। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে আয় ও সঞ্চয়, মূলধন ও বিনিয়োগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, দক্ষ উদ্যোক্তা, মানবসম্পদ উল্লেখযোগ্য। এসব উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতি ব্যবসায়ের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের শামসুল আলম ইলিশ মাছ ধরার জন্য নতুন জাল, আধুনিক সরঞ্জামসংবলিত ট্রলার কেনার কথা ভাবছেন। কিন্তু নিজস্ব তহবিল না থাকায় আর্থিক প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ নেওয়ার চিন্তা করছেন। যেহেতু অর্থ, ঋণ ব্যবস্থা, আর্থিক প্রতিষ্ঠান, দক্ষ উদ্যোক্তা প্রভৃতি পরিবেশের উপাদান শামসুল আলমের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট যেগুলো অর্থনৈতিক পরিবেশের আওতাভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের শামসুল আলমের ঋণ নেওয়ার প্রক্রিয়াটি অর্থনৈতিক পরিবেশের উপাদান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
শামসুল আলমের ঋণ নেওয়ার প্রক্রিয়াটি কোন পরিবেশের উপাদান তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
খুলনা জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর