জনাব রুবেলের উদ্যোগটি ব্যর্থ হওয়ার কারণ কী? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে জনাব রুবেলের উদ্যোগটি ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো ব্যবসায়িক জ্ঞান তথা পেশাগত জ্ঞানের অভাব। ব্যবসায় একটি ঝুঁকিপূর্ণ ও সৃজনশীল কাজ। এটি শুরু করার আগে উদ্যোক্তাকে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই যথাযথ জ্ঞান অর্জন করতে হয়। প্রশিক্ষণ, পরামর্শ, পূর্ব অভিজ্ঞতা প্রভৃতির মাধ্যমে একজন উদ্যোক্তা তার কাঙ্ক্ষিত বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারে। উদ্দীপকের জনাব রুবেল কোরবানির সময় স্বল্পমূল্যে পশুর চামড়া ক্রয় করে নিজ বাড়িতেই প্রক্রিয়াজাতকরণ করে গুদামজাত করেন। কিন্তু চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম না জানার কারণে সব চামড়া নষ্ট হয়ে যায়। অর্থাৎ চামড়া সংরক্ষণের ক্ষেত্রে তার পেশাগত জ্ঞানের অভাব পরিলক্ষিত হয়। কেননা জনাব রুবেলের কারিগরি জ্ঞান থাকলে তিনি আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করতেন যেন চামড়া না পচে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রুবেলের উদ্যোগটি ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো ব্যবসায়িক জ্ঞানের অভাব।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল
জনাব রুবেলের উদ্যোগটি ব্যর্থ হওয়ার কারণ কী? বর্ণনা কর।
উদ্দীপক
খুলনা জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর