ব্যবসায়ের আইনগত পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর: দেশে শিল্প-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব আইনগত বিধিবিধান পালন করতে হয় সেসবের সমষ্টিকেই ব্যবসায়ের আইনগত পরিবেশ বলা হয়। আইনগত পরিবেশ ব্যবসায়কে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। কেননা যেকোনো দেশেই সাধারণ মানুষের মতো ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকেও রাষ্ট্রের তৈরি আইনের বিধিমালা মেনে চলতে হয়। তাই আইনগত বিধিনিষেধ ব্যবসায়িক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন-বাংলাদেশে গার্মেন্টস শিল্পগুলোভে শিশুশ্রমিক নিয়োগ ও আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠায় বাধার মুখ্য কারণ হলো আইনগত পরিবেশ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
ব্যবসায়ের আইনগত পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর