অসীম দায় বলতে কী বোঝায়?
উত্তর: অসীম দায় বলতে বিনিয়োজিত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে বোঝায়। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের যেকোনো দেনার জন্য প্রত্যেক অংশীদারকে এককভাবে ও যৌথভাবে দায়ী থাকতে হয়। অর্থাৎ কোনো পাওনাদার ব্যবসায় থেকে তার সম্পূর্ণ ঋণের টাকা বুঝে না পেলে প্রাথমিকভাবে ব্যবসায়ের সম্পত্তি ও সম্পদ ব্যবহার করা হয়। তাতেও দেনা পরিশোধ না হলে অংশীদারদের ব্যক্তিগত সম্পত্তি হতে তা পরিশোধ করতে হয়। এসব কারণেই অংশীদারি ব্যবসায়ের দায় অসীম হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
অসীম দায় বলতে কী বোঝায়?
উত্তর