শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কাজলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের কাজলের মধ্যে উদ্যোক্তার সৃজনশীলতা গুণটি পরিলক্ষিত হয়েছে। একজন উদ্যোক্তা বিভিন্ন ধরনের গুণের অধিকারী হয়ে থাকে। এর মধ্যে সৃজনশীলতার গুণটি অন্যতম। নতুন কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাই হলো সৃজনশীলতা। ব্যবসায়ের ক্ষেত্রে সৃজনশীলতা হলো নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্র এবং সম্ভাবনা সৃষ্টি। উদ্দীপকের কাজল একজন সৃজনশীল ব্যক্তি। সে তার প্রতিভা দিয়ে ছবি আঁকে ও ব্যানার লিখে। নতুন নতুন ছবি ও ব্যানার তার সৃষ্টিকর্মের ফসল। কাজল একটি এনজিওর অনুরোধে কিছু পোস্টার ও ব্যানার তৈরি করে দেয়, যার মাধ্যমে তার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে। সে তার সৃজনশীলতার মাধ্যমে 'কাজল আর্ট' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছে। তাই বলা যায়, কাজলের মধ্যে উদ্যোক্তার সৃজনশীলতা গুণটি পরিলক্ষিত হয়েছে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল

উদ্দীপকের কাজলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্…

উদ্দীপক

কাজল ছোটোবেলা থেকেই ছবি আঁকে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সে ছবি ও ব্যানার লিখে থাকে। তার নিখুঁত ও আকর্ষণীয় কাজ দেখে শিক্ষক ও বন্ধু-বান্ধব সবাই প্রশংসা করে। পরীক্ষার পর কাজল একটি এনজিওর অনুরোধে কিছু পোস্টার ও ব্যানার তৈরি করে দেয়। এতে তার হাতে বেশ কিছু অর্থ আসে। তার উৎসাহ আরও বেড়ে যায়। কিন্তু কিছু সমস্যার কারণে বৃহৎ পরিসরে কাজল তার কর্মকে এগিয়ে নিতে পারছে না। কাজল স্বপ্ন দেখে একদিন তার 'কাজল আর্ট' এর সুনাম ও পরিচিতি এলাকার বাইরেও ছড়িয়ে পড়বে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

উত্তর

উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ Entrepreneurship.

উত্তর

সাধারণত উদ্যোগ বলতে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে বোঝায়। আর ব্যবসায় উদ্যোগ বলতে কোনো কাজে ঝুঁকি আছে জেনেও মুনাফা লাভের আশায় কাজ করার প্রচেষ্টাকে বোঝায়। উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য বিদ্যমান। উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক নয়। কিন্তু ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। ব্যবসায় উদ্যোগে তাই মুনাফা অর্জনের উদ্দেশ্য বাধ্যতামূলক। যেমন: মি. X তাঁর বাড়ির আঙিনায় কিছু গাছ লাগালেন। মি. Y মুনাফার আশায় তাঁর বাড়িতে নার্সারি তৈরি করে ফুলের চাষ করতে লাগলেন। মি. X এর গাছ লাগানো শুধু উদ্যোগ কেননা এর সাথে মুনাফার বিষয়টি জড়িত নয় এবং মি. Y এর নার্সারি তৈরি করে ফুল চাষ ব্যবসায় উদ্যোগ। কারণ এর সাথে মুনাফার বিষয়টি জড়িত। তাই বলা যায়, ব্যবসায় উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য বাধ্যতামূলক।

উত্তর

উদ্দীপকের কাজলের মধ্যে উদ্যোক্তার সৃজনশীলতা গুণটি পরিলক্ষিত হয়েছে। একজন উদ্যোক্তা বিভিন্ন ধরনের গুণের অধিকারী হয়ে থাকে। এর মধ্যে সৃজনশীলতার গুণটি অন্যতম। নতুন কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাই হলো সৃজনশীলতা। ব্যবসায়ের ক্ষেত্রে সৃজনশীলতা হলো নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্র এবং সম্ভাবনা সৃষ্টি। উদ্দীপকের কাজল একজন সৃজনশীল ব্যক্তি। সে তার প্রতিভা দিয়ে ছবি আঁকে ও ব্যানার লিখে। নতুন নতুন ছবি ও ব্যানার তার সৃষ্টিকর্মের ফসল। কাজল একটি এনজিওর অনুরোধে কিছু পোস্টার ও ব্যানার তৈরি করে দেয়, যার মাধ্যমে তার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে। সে তার সৃজনশীলতার মাধ্যমে 'কাজল আর্ট' নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছে। তাই বলা যায়, কাজলের মধ্যে উদ্যোক্তার সৃজনশীলতা গুণটি পরিলক্ষিত হয়েছে।

উত্তর

কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব-উক্তিটি যথার্থ। উদ্যোক্তা প্রতিটি দেশের জন্যই গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তাই পারে দেশের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। উদ্দীপকের কাজল একজন সম্ভাবনাময় উদ্যোক্তা। সে ভালো ছবি আঁকে এবং ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে আশাবাদী। কিন্তু কিছু সমস্যা কাজলের স্বপ্নকে বাধাগ্রস্ত করছে। সম্মিলিত প্রচেষ্টাই পারে এসব সম্ভাবনাময় উদ্যোক্তাদের দেশের কাজে সফলভাবে নিয়োজিত করতে। সফল উদ্যোক্তা হতে প্রয়োজন আর্থিক সহায়তা ও মানসিক অনুপ্রেরণা। প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে দেশের এ সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা যায়। এর মাধ্যমে দেশে যেমন নতুন নতুন উদ্যোক্তা গড়ে উঠবে তেমনি দেশের ব্যাপক উন্নতিও হবে। কাজলের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে তাদের সৃজনশীলতারও বিকাশ ঘটবে। তাছাড়া এ ধরনের উদ্যোক্তা প্রয়োজনীয় অনুপ্রেরণা পেয়ে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরিতে সহায়তা করতে পারবে, যা দেশের বেকার সমস্যা হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাই উদ্যোক্তা তৈরিতে কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা দরকার। সুতরাং বলা যায়, কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব-উক্তিটি যথার্থ।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীয় উৎপাদন বৃদ্ধি iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিমা একজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা। এইচ,এস,সি পাসের পর সে ব্যবসা করার কথা চিন্তা করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক, বাটিক ও এমব্রয়ডারির ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। প্রথমে ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার তৈরি পোশাক দেশের বিভিন্ন শোরুমে বিক্রি হয়।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
খ
ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গাজীপুরের ফরিদুল ইসলাম একটি বোতাম কারখানায় মাত্র ২,৫০০ টাকার বেতনে চাকরি করতেন। পরবর্তীতে তিনি কিছু পুরাতন মেশিন নিয়ে নিজেই একটি বোতাম তৈরির কারখানা স্থাপন করেন। বর্তমান তার প্রতিষ্ঠানে ১০৭ জন শ্রমিক কাজ করে, কারখানায় উৎপাদিত বোতাম দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?
খ
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীযউদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?ব্যবসায় উদ্যোগ কাকে বলে?উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।