সাংগঠনিক ধরন পরিবর্তন করায় নাফিজের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে- বিষয়টি মূল্যায়ন কর।
উত্তর: 'সাংগঠনিক ধরন পরিবর্তন করায় নাফিজদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে- উক্তিটি যথার্থ।' যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এ ব্যবসায় বাংলাদেশে, প্রচলিত ১৯৯৪ সালের কোম্পানি আইন দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। উদ্দীপকের নাফিজ ও তার বন্ধুরা প্রথম দিকে একটি অংশীদারি ব্যবসায় গঠন করে। পরবর্তীতে তারা পরামর্শক্রমে সংগঠনের ধরন পরিবর্তন করে ১৯৯৪ সালের আইন অনুযায়ী 'নাফিজ এন্ড ফ্রেন্ডস কো. লি.' নামে নিবন্ধন করে এবং বৃহৎ পরিসরে কার্যক্রম শুরু করে। তারপর মাত্র দুই বছরের মধ্যেই ব্যবসায় আরও সম্প্রসারিত হওয়ায় দুটি বিভাগীয় শহরে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। এর ফলে একদিকে যেমন তাদের ব্যবসায়টি বড় হয় তেমনি দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের বৃহৎ বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়। নাফিজ ও তার বন্ধুদের প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থানের সুযোগ থাকায় মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি পায়। তাছাড়া নাফিজদের প্রতিষ্ঠানটি প্রতিবছর সরকারকে প্রতিষ্ঠানের লাভের ওপর কর প্রদান করবে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম নিয়ামক হিসেবে কাজ করবে। সুতরাং বলা যায়, 'সাংগঠনিক ধরন পরিবর্তন করায় নাফিজদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে।'-উক্তিটি যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
সাংগঠনিক ধরন পরিবর্তন করায় নাফিজের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আর…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর