নাফিজ ও তার বন্ধুদের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি কী ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: নাফিজ ও তার বন্ধুদের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি ছিল একটি অংশীদারি ব্যবসায় সংগঠন। মুনাফা অর্জনের উদ্দেশ্য দুই বা ততোধিক ব্যক্তি সমঝোতার ভিত্তিতে চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে বৈধ ব্যবসায় পরিচালনা করে, তাকে অংশীদারি ব্যবসায় সংগঠন বলে। এর গঠন সহজ। চুক্তি সম্পাদনের জন্য যোগ্য কমপক্ষে দু জন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এরূপ ব্যবসায় শুরু করতে পারে। উদ্দীপকের নাফিজ ও তার চার বন্ধুর খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানাটি চুক্তির ভিত্তিতে গঠিত। আর এ চুক্তি তাদের ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তির ভিত্তিতেই নাফিজ ও তার বন্ধুদের ব্যবসায়ের যাবতীয় কাজ সম্পাদিত হয়। সুতরাং বলা যায়, ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী তাদের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি হলো অংশীদারি ব্যবসায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
নাফিজ ও তার বন্ধুদের প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি কী ছিল? ব্যাখ্য…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর