কোন ধরনের নেতৃত্ব কর্মীদের নিকট অধিক জনপ্রিয়? ব্যাখ্যা কর।
উত্তর: গণতান্ত্রিক নেতৃত্ব কর্মীদের নিকট অধিক জনপ্রিয়। এরূপ নেতৃত্বে নেতা প্রতিষ্ঠানের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে বলপ্রয়োগ, ভয়-ভীতি প্রদর্শন, ক্ষমতা ও ব্যক্তিত্বের প্রভাব না খাটিয়ে গণতান্ত্রিক নেতা কর্মীদের মতামত ও অনুভূতি বিবেচনা করে তাদের সম্মতির ভিত্তিতে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেন। এতে কর্মীদের মধ্যে দলীয় প্রচেষ্টা জোরদার হয় এবং উত্তম শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক গড়ে ওঠে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
কোন ধরনের নেতৃত্ব কর্মীদের নিকট অধিক জনপ্রিয়? ব্যাখ্যা কর।
উত্তর