উদ্দীপকের জনাব ইকবালের হিসাব বিবরণীটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব ইকবালের হিসাব বিবরণীটি হলো প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী। সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য ব্যবসায় উদ্যোক্তার নগদান প্রবাহ বিবরণী প্রাক্কলন করা প্রয়োজন। প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সংরক্ষণ করা যেতে পারে। এ বিবরণীতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ নগদ আসছে এবং কী পরিমাণ ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয়। নগদান প্রবাহ বিবরণী তৈরি করার ফলে উদ্যোক্তা তার ব্যবসায়ের নগদের প্রকৃত অবস্থা জানতে পারে। উদ্দীপকের ইকবাল কনফেকশনারির, উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় প্রতিদিন নগদ লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায়। এজন্য দৈনিক, সাপ্তাহিক ও মাসিক নগদ লেনদেনের হিসাব সংরক্ষণ করতে হয়। উল্লেখ্য যে, প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য হলো দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে হিসাব সংরক্ষণ করা। যেহেতু ইকবাল কনফেকশনারীর হিসাব বিবরণীর বৈশিষ্ট্যের সাথে প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণীর বৈশিষ্ট্য মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব ইকবালের হিসাব বিবরণীটি হলো প্রাক্কলিত নগদান প্রবাহ বিবরণী।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
উদ্দীপকের জনাব ইকবালের হিসাব বিবরণীটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর