জনাব আব্দুল খালেকের মধ্যে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান? উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আব্দুল খালেকের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব বিরাজমান রয়েছে। যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা করেন, অধস্তনদের পরামর্শ গ্রহণ করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। এক্ষেত্রে নেতা সকল ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধীনস্থদের কাছে অর্পণ করেন। উদ্দীপকের KSA ফ্যাশনের মালিক জনাব আব্দুল খালেক তার প্রতিষ্ঠানের অধস্তন কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। যার ফলশ্রুতিতে সকল কর্মী কাজে মনোনিবেশ করেন। এখানে উল্লিখিত বিষয়গুলো গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আব্দুল খালেকের মধ্যে গণতান্ত্রিক নেতৃত্ব বিরাজমান রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব আব্দুল খালেকের মধ্যে কোন ধরনের নেতৃত্ব বিরাজমান? উদ্দীপকের আলো…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর