উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। চুক্তি মৌখিক, লিখিত এবং লিখিত ও নিবন্ধিত যেকোনো ধরনের হতে পারে। তবে ভবিষ্যৎ ভুল বুঝাবুঝি দূর করার জন্য চুক্তি লিখিত হওয়াই উত্তম। উদ্দীপকে জাভেদ, তমাল ও টিপু লিখিতভাবে মূলধন, লাভ-লোকসান বণ্টন ও প্রকৃতি ঠিক করে নিয়ে একটি নতুন ব্যবসায় শুরু করে। দু'বছর পর টিপু সরকারি চাকরিতে যোগ দিলে এবং তমাল বিদেশে চলে গেলে ব্যবসায়টি ভেঙে দেওয়া হয়। উদ্দীপকের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি অংশীদারি ব্যবসায় সংগঠন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর