উদ্দীপকের আলোকে উল্লিখিত সংগঠনটির দুর্বল দিক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায় সংগঠনটির দুর্বল দিক হলো পৃথক আইনগত সত্তার অভাব। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে। তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি। চুক্তি মৌখিক, লিখিত এবং লিখিত ও নিবন্ধিত যেকোনো ধরনের হতে পারে। তবে ভবিষ্যৎ ভুল বুঝাবুঝি দূর করার জন্য চুক্তি লিখিত হওয়াই উত্তম। উদ্দীপকে জাভেদ, তমাল ও টিপু লিখিতভাবে মূলধন, লাভ-লোকসান বণ্টন ও প্রকৃতি ঠিক করে নিয়ে একটি নতুন ব্যবসায় শুরু করে। দু'বছর পর টিপু সরকারি চাকরিতে যোগ দিলে এবং তমাল বিদেশে চলে গেলে ব্যবসায়টি ভেঙে দেওয়া হয়। উদ্দীপকের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায় সংগঠন। উক্ত ব্যবসায়ের মূলভিত্তি চুক্তি। চুক্তি সম্পাদনে যোগ্য যেকোনো ব্যক্তিবর্গ একত্রিত হয়ে অংশীদারি ব্যবসায় গঠন করতে পারে। এক্ষেত্রে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। তাই যেকোনো সময় এরূপ ব্যবসায়ের বিলোপ ঘটে। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত অংশীদারি ব্যবসায় সংগঠনটির দুর্বল দিক হলো পৃথক আইনগত সত্তার অভাব।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উল্লিখিত সংগঠনটির দুর্বল দিক বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর