জনাব আসাদের কাজের প্রক্রিয়াটি ব্যবসায়ের কীসের অংশ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আসাদের কাজের প্রক্রিয়াটি ব্যবসায়ের ব্যবস্থাপনা কাজের অংশ। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা কোনো কাজ সুষ্ঠুভাবে করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। এর মাধ্যমে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভবপর হয়। একটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের সকল ক্ষেত্রেই ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। উদ্দীপকে লুবানা লিমিটেড কোম্পানির মহাব্যবস্থাপক ক্ষুদ্রশিল্প মেলায় অংশগ্রহণের জন্য তার প্রতিষ্ঠান থেকে একটি দল নির্বাচন করেন। প্রতিষ্ঠানের সবচেয়ে অভিজ্ঞ, সাহসী ও দায়িত্ববান কর্মী জনাব আসাদকে নেতৃত্বে দলটি আরও বিশটি কোম্পানির সাথে মেলায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার পায়। জনাব আসাদ কাকে, কখন, কোন কাজটি কীভাবে করতে হবে তা বুঝিয়ে দেন। কর্মীরা আগ্রহ নিয়ে কাজ করে। সব কাজ ঠিকমতো হচ্ছে কিনা আসাদ সেটি পর্যবেক্ষণ করেন। আসাদের এই কাজগুলো ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত। তাই বলা যায়, জনাব আসাদের কাজের প্রক্রিয়াটি ব্যবসায়ের ব্যবস্থাপনা কাজের অংশ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব আসাদের কাজের প্রক্রিয়াটি ব্যবসায়ের কীসের অংশ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর