ঘুমন্ত অংশীদার কাদের বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: যে অংশীদার, ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এমন কিছু ব্যক্তি আছে যাদের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করার মতো সামর্থ্য থাকলেও ব্যবসায়ে শ্রম দেওয়ার মতো সময় বা যোগ্যতা নেই তারাই ঘুমন্ত অংশীদার হিসেবে ব্যবসায়ে যোগদান করে। তবে এরূপ অংশীদারের দায় সক্রিয় অংশীদারের ন্যায় অসীম হয় এবং এরা ব্যবসায় পরিচালনায় অংশ নেয় না।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
ঘুমন্ত অংশীদার কাদের বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর