বিপণন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: উৎপাদনকারীর কাছ থেকে অত্যন্ত দক্ষতার সাথে পণ্যসামগ্রী ক্রেতা বা ভোগকারীর নিকট পৌঁছাতে যে সমস্ত কার্যাবলি সম্পাদন করতে হয় তার সমাহারকে বিপণন বলে। বিপণন শুধুমাত্র ক্রয়-বিক্রয় কাজের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ক্রয়-বিক্রয় কাজের সাথে সংশ্লিষ্ট সকল কার্যাবলিও বিপণন কাজের আওতাভুক্ত। তাই বিপণনকে একটি প্রক্রিয়াভিত্তিক কাজ বলা হয়। এ প্রক্রিয়ায় ভোক্তা বা ক্রেতাদের মানবীয় ও সামাজিক প্রয়োজনগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো পূরণের চেষ্টা করা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
বিপণন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর