গুদামজাতকরণ বলতে কী বোঝায়?
উত্তর: উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে পণ্যকে রক্ষার জন্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে গুদামজাতকরণ বলে। পণ্যসামগ্রী উৎপাদনের পর হতে ভোগের সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। কারণ পণ্য উৎপাদন করা হয় একসময়ে কিন্তু ভোগ হয় অন্য আরেকটি সময়ে। এক্ষেত্রে পণ্য সংরক্ষণের জন্য যে ব্যবস্থা গড়ে তোলা হয় তাই গুদামজাতকরণ। গুদামজাতকরণ পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
গুদামজাতকরণ বলতে কী বোঝায়?
উত্তর