বল কীভাবে জড়তার রূপান্তর ঘটায়? ব্যাখ্যা করো।
উত্তর: স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে বলে গতি জড়তা। আমরা জানি বল প্রয়োগ করা হলে স্থির বস্তু গতিশীল হয় অর্থাৎ স্থিতি জড়তা গতি জড়তায় রূপান্তরিত হয়। আবার, গতিশীল কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তাকে স্থির করা যায় অর্থাৎ, গতি জড়াতাকে স্থিতি জড়তায় রূপান্তর করা যায়। তাই বলা যায় বল প্রয়োগে জড়তার রূপান্তর ঘটে।
SSC পদার্থবিজ্ঞান Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · Board papers · সৃজনশীল
বল কীভাবে জড়তার রূপান্তর ঘটায়? ব্যাখ্যা করো।
উত্তর
