প্রাপ্য বিল বাট্টাকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: মেয়াদ শেষ হওয়ার আগে বিল জমা রেখে ব্যাংক কর্তৃক গ্রাহককে অর্থায়ন করাকে প্রাপ্য বিল বাট্টাকরণ বলা হয়। বাকিতে কেনা পণ্যের মূল্য পরিশোধকল্পে ক্রেতা যে লিখিত অঙ্গীকার করে তা বিক্রেতার কাছে প্রাপ্য বিল। এ বিলের নির্দিষ্ট মেয়াদ থাকে। বিক্রেতা মেয়াদ শেষে ক্রেতাকে বিল দেখিয়ে তার পাওনা আদায় করে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে বিক্রেতার টাকার প্রয়োজন হলে সে বিলটি ব্যাংকের কাছে বিক্রি করে দিতে পারেন। এক্ষেত্রে ব্যাংক বিলের লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিলটি কিনে। এটি প্রাপ্য বিলের বাট্টাকরণ বা ভাঙানো নামে পরিচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
প্রাপ্য বিল বাট্টাকরণ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর