উদ্দীপকে বিনিয়োগকৃত খাতগুলো কী কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রিনার বিনিয়োগকৃত খাতগুলো হলো বন্ড এবং ডিবেঞ্চার। বন্ড এবং ডিবেঞ্চার মূলত বিনিয়োগ হাতিয়ার। উভয় খাতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকেন। প্রতিষ্ঠান বন্ড ও ডিবেঞ্চার ইস্যু করে ঋণ মূলধন সংগ্রহ করে। বন্ডের বিপরীতে প্রতিষ্ঠান দলিল বা স্থায়ী সম্পত্তি জামানত রাখে। তবে ডিবেঞ্চারের বিপরীতে কোনো জামানত থাকে না। উদ্দীপকে রিনা একজন বিনিয়োগকারী। তিনি তার পেনশনের টাকা একটি কোম্পানিতে বিনিয়োগ করেন। কোম্পানিটি 'ক' খাতে রিনার কাছে জামানত হিসেবে স্থায়ী সম্পদ জমা রাখে। তবে 'খ' খাতে কোনো সম্পদ জমা রাখেনি। উভয় খাতেই কোম্পানি নির্দিষ্ট হারে সুদ দিবে। তাই দেখা যায় যে, রিনার 'ক' খাতের বিনিয়োগের সাথে বন্ডের মিল আছে। অন্যদিকে, 'খ' খাতের বিনিয়োগের বৈশিষ্ট্য ডিবেঞ্চারের সাথে মিলে যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে বিনিয়োগকৃত খাতগুলো কী কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর