ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির আলোকে উদ্দীপকের ব্যাংকিং কার্যক্রম মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংকগুলো ব্যাংক ব্যবসায়ের তারল্য নীতি মেনে চললেও মুন ব্যাংকটি নিরাপত্তার নীতি ভঙ্গ করেছে। তারল্য নীতি বলতে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী অর্থ পরিশোধের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করাকে বোঝায়। অপরদিকে, নিরাপত্তার নীতি বলতে গ্রাহকদের অর্থ ও ঋণ হিসাবে প্রদত্ত অর্থের নিরাপত্তা বিধানকে বোঝায়। এছাড়াও ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত গ্রহণও নিরাপত্তা নীতির আওতাভুক্ত। উদ্দীপকে মুন ও সান সাবসিডিয়ারি ব্যাংক। অন্যদিকে স্টার ব্যাংক হলো হোল্ডিং ব্যাংক। ব্যাংক তিনটি গত সপ্তাহে প্রতিদিন ৫ কোটি টাকা নগদ রাখে। তার মধ্যে গ্রাহকরা অনেক কম টাকা উত্তোলন করে। এছাড়া মুন ব্যাংক বন্ধকী জমি বিক্রয় করেও ঋণের টাকা ফেরত পায়নি। উদ্দীপকে ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। তাদের সংরক্ষিত নগদ অর্থ গ্রাহকদের চাহিদার চেয়েও বেশি। তাদের এই কার্যক্রমের মাধ্যমে তারা ব্যাংক ব্যবসায়ের তারল্য নীতি মেনে চলেছে। অপরদিকে, মুন ব্যাংক ঋণ দেওয়ার সময় পর্যাপ্ত জামানত না রেখেই ঋণ দিয়েছে। তার এই কাজের মাধ্যমে নিরাপত্তার নীতি ভঙ্গ হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকগুলো তারল্য নীতি মেনে চলে কিন্তু মুন ব্যাংক নিরাপত্তার নীতি ভঙ্গ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির আলোকে উদ্দীপকের ব্যাংকিং কার্যক্রম মূল্…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর