ব্যাংক ম্যানেজার দীর্ঘমেয়াদে ঋণ দিতে অপারগতা প্রকাশের কারণ ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির আলোকে মূল্যায়ন করো।
উত্তর: ব্যাংকিং ব্যবসায়ের বিনিয়োগের নীতির আলোকে উদ্দীপকে ব্যাংক ম্যানেজারের দীর্ঘমেয়াদে ঋণ দিতে অপারগতা প্রকাশ যৌক্তিক হয়েছে। বাণিজ্যিক ব্যাংক ঋণদানের ক্ষেত্রে মৌলিক নীতি হিসেবে বিনিয়োগের নীতি অনুসরণ করে। এ নীতি অনুযায়ী বিনিয়োগের আকার, মেয়াদ ও সুদের হারকে বিবেচনা করা হয়। সুষ্ঠু বিনিয়োগ নীতির ওপর ব্যাংকের সফলতা নির্ভর করে। উদ্দীপকে জনাব রায়হান কারখানা স্থাপনে ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। তিনি [গণিত] বছরের জন্য [গণিত] কোটি টাকার ঋণ চান। তবে ব্যাংক ম্যানেজার ঋণ দিতে অপারগতা জানায়। উক্ত ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংক ম্যানেজার মূলত ব্যাংকের বিনিয়োগ নীতি অনুসরণ করে অস্বীকৃতি জানিয়েছেন। এ নীতির আওতায় ব্যাংক ম্যানেজার জনাব রায়হানের ঋণের মেয়াদ, ঋণের আকার ইত্যাদিকে বিবেচনা করেছেন। এক্ষেত্রে ঋণটি ছিল দীর্ঘমেয়াদি। আবার টাকার পরিমাণও ছিল বড় অঙ্কের। আর বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ দেয় না। পাশাপাশি একটি খাতে বেশি পরিমাণ বিনিয়োগ করা থেকেও বিরত থাকে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ব্যাংকটি যথার্থ বিনিয়োগ নীতি অনুসরণ করে দীর্ঘমেয়াদে ঋণ দেয়নি, যা যৌক্তিক হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংক ম্যানেজার দীর্ঘমেয়াদে ঋণ দিতে অপারগতা প্রকাশের কারণ ব্যাংকিং…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর