ঝিলিক লি. কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অর্থায়নের কোন উৎস ব্যবহার করেছে তা বর্ণনা করো।
উত্তর: ঝিলিক লি. কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়েছে। চলতি মূলধনের চাহিদা পূরণের জন্য ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে। এ ধরনের ঋণ জামানতবিহীন হয়ে থাকে। সাধারণত নির্দিষ্ট সময় শেষে সুদসহ আসল একসাথে পরিশোধ করা হয়। উদ্দীপকে ঝিলিক লি. তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তারা 'সাফল্য ব্যাংক' থেকে [গণিত] লক্ষ টাকা [গণিত] বছরের জন্য ঋণ নেয়। এই ঋণের টাকা প্রতিষ্ঠানটি সময়মত পরিশোধ করে দেয়। এক্ষেত্রে ঝিলিক লি. প্রাতিষ্ঠানিক উৎস থেকে অর্থসংস্থান করে। ঋণটি এক বছরের জন্য নেওয়াতে এটি স্বল্পমেয়াদি ঋণ। তাই বলা যায়, উদ্দীপকের ঝিলিক লি. অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস ব্যবহার করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
ঝিলিক লি. কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অর্থায়নের কোন উৎস ব্যবহার কর…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর