বড় আকারের বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং-এর গুরুত্ব কী? ব্যাখ্যা করো।
উত্তর: বড় আকারের বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর ভুল সিদ্ধান্তে প্রতিষ্ঠানকে বড় অঙ্কের মাশুল দিতে হয়। স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন, প্রতিস্থাপন ইত্যাদি বড় আকারের বিনিয়োগ। এর জন্য বড় অঙ্কের তহবিল প্রয়োজন। ফলে কোনো কারণে সিদ্ধান্তে ভুল হলে, তা সংশোধনের সুযোগ সাধারণত থাকে না। সংশোধনের সুযোগ থাকলেও বড় অঙ্কের মাশুল দিতে হয়। তাই বড় আকারের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূলধন বাজেটিং এর গুরুত্ব অপরিসীম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
বড় আকারের বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং-এর গুরুত্ব কী? ব্যাখ্যা করো।
উত্তর
