তুমি কি মনে করো, বন্ধুর কাছ থেকে ঋণ নেওয়া জনাব নাসির উদ্দিনের সিদ্ধান্ত সঠিক ছিল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: আমি মনে করি উপযুক্ততার নীতি অনুযায়ী বন্ধুর কাছে ঋণ নেওয়া জনাব নাসির উদ্দিনের সঠিক সিদ্ধান্ত ছিল না। এই নীতি অনুযায়ী স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করতে হবে। মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ, ব্যবসায় সম্প্রসারণ ইত্যাদি কাজের জন্য স্থায়ী মূলধন প্রয়োজন হয়। এ ধরনের কাজের জন্য স্বল্পমেয়াদি অর্থায়ন ব্যবহার করা উচিত নয়। জনাব নাসির উদ্দিন সম্প্রতি তার ইলেকট্রিক ব্যবসায় বাড়ানোর সিদ্ধান্ত নেন। এজন্য রূপসা কোম্পানি হতে [গণিত] টি সিলিং ফ্যান বাকিতে কেনেন। বন্ধুর কাছ থেকে [গণিত] মাসের জন্য ঋণ নিয়ে নতুন শাখা স্থাপন করেন। অর্থাৎ, দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য স্বল্পমেয়াদি তহবিল ব্যবহার করেন। জনাব নাসির উদ্দিনের শো-রুম স্থাপন একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত। এর জন্য দীর্ঘমেয়াদি তহবিল ব্যবহার করা উচিত। কিন্তু তিনি [গণিত] মাসের স্বল্পমেয়াদি অর্থায়ন ব্যবহার করেন। উপযুক্ততার নীতি অনুযায়ী, দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি তহবিল ব্যবহার করেননি। ফলে ঋণের মেয়াদান্তে তিনি ঋণ পরিশোধে সমস্যায় পড়েন। তাই বলা যায়, দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বন্ধুর কাছ থেকে স্বল্পমেয়াদি ঋণ নেওয়া জনাব নাসির উদ্দিনের সঠিক সিদ্ধান্ত ছিল না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে করো, বন্ধুর কাছ থেকে ঋণ নেওয়া জনাব নাসির উদ্দিনের সিদ্ধ…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর