বিনিয়োগ নিরাপত্তা বিবেচনায় কে সুবিধাজনক অবস্থানে আছে? বিশ্লেষণ করো।
উত্তর: বিনিয়োগ নিরাপত্তা বিবেচনায় অগ্রাধিকার শেয়ারহোল্ডার বিথী সুবিধাজনক অবস্থানে আছে। অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। মুনাফার ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার মালিকরা সাধারণ শেয়ার মালিকদের চেয়ে অগ্রাধিকার পান। কোম্পানি অবসায়নের ক্ষেত্রেও অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের আগে পূরণ করা হয়। উদ্দীপকে বিথী ও সিথি ইলিশ কোম্পানির শেয়ারহোল্ডার। সিথি কোম্পানির সাধারণ সভায় অংশগ্রহণ করে থাকেন। তার মুনাফার অংশ নিশ্চিত নয়। অপরদিকে বিথীর মুনাফার অংশ নিশ্চিত। অর্থাৎ বিথী অগ্রাধিকার শেয়ার এবং সিথি সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। উদ্দীপকে সিথির সাধারণ শেয়ার থেকে বেশি আয় সম্ভব। কিন্তু এ শেয়ারে তার ঝুঁকি বেশি নিতে হয়। শেয়ার ইস্যুকারী প্রতিষ্ঠানের মুনাফা নাও হতে পারে। সেক্ষেত্রে সিথি কোনো লভ্যাংশ পাবেন না। অন্যদিকে, বিথীর অগ্রাধিকার শেয়ারের আয় নির্দিষ্ট। তাই এ শেয়ারে বিথীর ঝুঁকি কম। এছাড়াও লভ্যাংশ প্রাপ্তি এবং প্রতিষ্ঠানের অবসায়নকালে বিথী বেশি অগ্রাধিকার পান। তাই বলা যায়, নিরাপত্তা বিবেচনায় বিথীর অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ বেশি সুবিধাজনক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
বিনিয়োগ নিরাপত্তা বিবেচনায় কে সুবিধাজনক অবস্থানে আছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর