ABC লি. প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু না করার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ABC লি. প্রাইভেট লি. কোম্পানি গঠন করতে চাচ্ছে, যে কারণে নিবন্ধনপত্র সংগ্রহ করতে না পেরে ব্যবসায়ের কার্যক্রম শুরু করতে পারছে না। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন, শেয়ার বিক্রয় করতে পারে না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দিতে পারে। সাধারণত পারিবারিক বা ঘরোয়া পরিবেশে এমন কোম্পানি গড়ে উঠে। উদ্দীপকের মামুন, মাসুদ ও মাসরুর XYZ নামে সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। ব্যবসায় প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে তারা এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, তারা মূলধন অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে নিবেন। ব্যবসায়টি দ্রুত সফলতা পাওয়ায় তারা আরও ৪ বন্ধু মিলে ABC লি. নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। কিন্তু প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম শেষ হলে এখনও নিবন্ধন করতে পারেনি। যার ফলে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করতে ব্যর্থ হচ্ছে। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে হয়। এক্ষেত্রে কোম্পানিটি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দিতে পারে এবং তা সংগ্রহ করতে ব্যর্থ হলে কাজ শুরু করতে পারে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি উক্ত নিবন্ধনপত্র এখনও সংগ্রহ করতে পারে নি। তাই আমি মনে করি, নিবন্ধনপত্র না পাওয়ায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করতে পারছে না।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
ABC লি. প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু না করার কারণ উদ্দীপকের আলোকে ব…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর