"সফুরা বেগম দুটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত হন"- নারীদের আত্মকর্মসংস্থান ও প্রশিক্ষণে এই সংস্থাগুলোর অবদান মূল্যায়ন কর।
উত্তর: 'সফুরা বেগম দুটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত হন। নারীদের আত্মকর্মসংস্থান ও প্রশিক্ষণে এই সংস্থাগুলোর অবদান অসীম। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিকে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ ভূমিকা পালন করে। একজন নারীকে সাবলম্বী করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সুবিধা প্রদান করে থাকে। প্রশিক্ষণ ও ঋণ সুবিধা পাওয়ার মাধ্যমে নারী উদ্যোক্তা সহজেই ব্যবসায় স্থাপন ও সম্প্রসারণ করতে পারে। উদ্দীপকে সফুরা বেগম তিনি প্রশিক্ষণ গ্রহণ করে একটি কৃষি খামার গড়ে তোলে। তিনি সমস্যার সম্মুখীন হলে আরও প্রশিক্ষণ ও ঋণ সুবিধার জন্য দুটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত হন। বেসরকারি সংস্থাগুলো তার মতো উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও প্রশিক্ষণ গ্রহণে যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। যার ফলে নারীরা বেকার না থেকে নিজেরাই স্বাবলম্বী হয়ে ওঠে। বেসরকারি সংস্থাসমূহ যেমন নারীদের প্রশিক্ষণ প্রদান করে তেমনই ঋণ সুবিধা প্রদান করে থাকে। ফলে নারীরা বেকার না থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে নিজের কর্মসংস্থান গড়ে তোলে। ফলে দেশের অর্থনীতির চাকা সচল থাকে ও জাতীয় আয় বৃদ্ধি পায়। বেসরকারি সংস্থাগুলো একজন নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দেয় ঋণ সুবিধার মাধ্যমে ও প্রশিক্ষণের দ্বারা কোনো নির্দিষ্ট পেশাতে দক্ষ করে তোলে। এসব বেসরকারি সংস্থাসমূহ বেসরকারি সংস্থাসমূহ এভাবে নারীদের আত্মকর্মসংস্থান ও প্রশিক্ষণে অবদান রাখছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
"সফুরা বেগম দুটি বেসরকারি সংস্থার সাথে যুক্ত হন"- নারীদের আত্মকর্মস…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর