জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি কীভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জেলা প্রশাসকের পক্ষ থেকে রুমা পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি দেশের যুবসমাজকে আত্মকর্মসংস্থানমূলক কাজে উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। স্বল্পপুঁজি, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজের এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখা যায়। উদ্দীপকের রুমা পারভীন ব্যক্তিগত ও পারিবারিক কিছু সম্পত্তি বিক্রি করে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছু ঋণ নিয়ে ১৫টি গরু কিনে একটি খামার স্থাপন করেন। কঠোর পরিশ্রম, যত্নশীলতা ও সৃজনশীলতার কারণে কিছু দিনের মধ্যেই তিনি একজন সফল খামারী হয়ে উঠেন। স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা পারভীনকে সম্মাননা পদক দেওয়া হয়। তার সাফল্যের ফলে আরও-অনেকে খামার প্রতিষ্ঠায় উৎসাহী হয়ে উঠেন। এতে দেশের উৎপাদন বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। আত্মকর্মসংস্থানের যেসব ক্ষেত্র রয়েছে প্রায় সবগুলোই উৎপাদনমূলক। উৎপাদন বাড়লে বিক্রয় এবং ভোগ বৃদ্ধি পায়। এতে দেশের অর্থনীতির চাকা সচল থাকে এবং প্রবৃদ্ধি অর্জন করে। উদ্দীপকে জেলা প্রশাসক রুমা পারভীনকে সম্মাননা দেওয়ার মাধ্যমে অন্যান্য উদ্যমী যুবকদের এরূপ আত্মকর্মসংস্থানমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহ যুগিয়েছে। এর ফলে খামার প্রতিষ্ঠার পাশাপাশি বেকার যুবকেরা আত্মকর্মসংস্থানের অন্যান্য ক্ষেত্রগুলোতেও এগিয়ে আসবে। এভাবে দেশে বেকারের সংখ্যা কমবে মানুষ কর্মমুখী হবে এবং দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে। সুতরাং বলা যায়, দেশের সার্বিক উন্নয়নে রুমা পারভীনকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
জেলা প্রশাসনের পক্ষ থেকে রুমা পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি কীভাব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর