আরমান চৌধুরীর কাজটির ধরন কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আজাদের কাজটি আত্মকর্মসংস্থানমূলক। নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও সম্পদকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। এর মাধ্যমে নিজেই নিজের কাজের ব্যবস্থা করা যায়। নিজস্ব মেধা কাজে লাগিয়ে স্বল্প পুঁজি ও প্রশিক্ষণ নিয়ে এ কাজে নিয়োজিত হওয়া যায়। এটি একটি সম্মানজনক ও লাভজনক পেশা। উদ্দীপকের আরমান চৌধুরী বি.কম পাস করে চাকরি না পেয়ে গ্রামে ফিরে যান। সেখানে তিনি তার বাবার পতিত জমিতে সবজি চাষ শুরু করেন। এক্ষেত্রে তিনি স্থানীয় কৃষি কর্মকর্তার কাছ থেকে সহযোগিতা নেন। এরপর তিনি তার স্বল্প পুঁজি, মেধা ও পরিশ্রমের মাধ্যমে সবজি চাষ শুরু করেন। এভাবে তিনি মেধা ও শ্রমের মাধ্যমে নিজেই নিজের আয়ের ব্যবস্থা করেছেন। এসব বৈশিষ্ট্য আত্মকর্মসংস্থানের সাথে সংগতিপূর্ণ। সুতরাং, আরমান চৌধুরীর কাজটি আত্মকর্মসংস্থানমূলক কাজ। এক্ষেত্রে তাকে কারও অধীনে কাজ করতে হয় না। তিনি নিজের কাজের ব্যবস্থা নিজেই করেছেন। আর তিনি নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে খামার থেকে আয় করছেন। এসব বৈশিষ্ট্য আত্মকর্মসংস্থানের সাথে সম্পর্কিত। তাই, জনাব আরমানের কাজকে আত্মকর্মসংস্থান বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
আরমান চৌধুরীর কাজটির ধরন কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর