হাসপাতাল চালু করার ক্ষেত্রে জনাব আজাদ ব্যবস্থাপনার কার্যাবলির অন্তর্গত কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: হাসপাতাল চালু করার ক্ষেত্রে জনাব আজাদ ব্যবস্থাপনার কার্যাবলির অন্তর্গত সংগঠিতকরণ কাজটি সম্পাদন করেন। ব্যবসায়ের প্রয়োজনীয় সকল মানবিক ও বস্তুগত উপকরণ এবং সম্পদকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বণ্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলিকে সংগঠিতকরণ বলে। এতে ব্যবসায়ে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা অনুযায়ী দায়িত্ব ও ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। এতে কর্মীরা নিজেদের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে অবগত থাকে। উদ্দীপকের জনাব আজাদ একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তিনি হাসপাতালে প্রত্যেক রোগের চিকিৎসার জন্য আলাদা আলাদা বিভাগ খোলেন। সেই অনুযায়ী তিনি অভিজ্ঞ ডাক্তার, নার্স ও অন্যান্য লোকজনকে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব বণ্টন করে হাসপাতালটি পরিচালনা করেন। তার এই কাজের ফলে প্রতিটি বিভাগে কর্মরত ডাক্তার, নার্সরা তাদের দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে সঠিক জ্ঞান রাখবেন। এতে তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে সম্পাদন করতে পারবেন। জনাব আজাদের কাজের এ সকল বৈশিষ্ট্য সংগঠিতকরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আজাদ ব্যবস্থাপনা সংগঠিতকরণ কাজটি সম্পাদন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
হাসপাতাল চালু করার ক্ষেত্রে জনাব আজাদ ব্যবস্থাপনার কার্যাবলির অন্তর…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর