হাসপাতাল স্থাপনে জনাব আজাদের অর্থায়নের উৎস মূল্যায়ন কর।
উত্তর: হাসপাতাল স্থাপনে জনাব আজাদ অর্থায়নের নিজস্ব তহবিল, আত্মীয়-স্বজন ও বাণিজ্যিক ব্যাংক-এ উৎসগুলো ব্যবহার করেছেন। যে-কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এ অর্থ প্রয়োজন হয় ব্যবসায় শুরু, ব্যবসায় কার্যক্রম সচল এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য। ব্যবসায়ের এ মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করার সুযোগ রয়েছে। উদ্দীপকের জনাব আজাদ পৈত্রিক সম্পত্তিতে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেন। তিনি পেনশন বাবদ যা টাকা পেলেন তার সবটুকুই হাসপাতাল নির্মাণে ব্যয় করলেন। কিছু টাকা তার চাচার কাছ থেকে ধার নেওয়ার পরেও টাকা সংকুলান না হওয়ায় অগ্রণী ব্যাংক থেকে দীর্ঘমেয়াদে ১০ লক্ষ টাকা ঋণ নিলেন। অর্থাৎ তিনি তার হাসপাতাল নির্মাণে অর্থায়নের বিভিন্ন উৎসকে বিবেচনা করেছেন। জনাব আজাদ তার হাসপাতাল নির্মাণে প্রথমে অর্থায়নের উৎস নিজস্ব তহবিলকে ব্যবহার করেছেন। প্রত্যেক ব্যবসায়ী ব্যবসায় স্থাপনের পূর্বে নিজের কাছে গচ্ছিত অর্থ অর্থাৎ নিজস্ব তহবিল দ্বারাই ব্যবসায় শুরু করে। এরপর এ অর্থ পর্যাপ্ত না হলে অর্থায়নের অন্যান্য উৎসের দ্বারস্থ হন। জনাব আজাদ যেমনটা হয়েছেন আত্মীয়স্বজন ও বাণিজ্যিক ব্যাংকের কাছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ীদের স্বল্প, মাধ্যম ও দীর্ঘমেয়াদে নগদ অর্থ ধার দিয়ে থাকে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক অর্থ সংগ্রহের প্রধান উৎস। জনাব আজাদ যদি অর্থসংস্থানের এ সকল উৎস হতে অর্থ সংগ্রহ করতে না পারতেন তাহলে তিনি কখনোই হাসপাতালটি স্থাপন করতে পারতেন না। অর্থায়নের উৎস হতে অর্থ সংগ্রহ করতে পারার কারণেই তিনি তার হাসপাতাল তৈরির উদ্যোগকে বাস্তবে রূপদান দিতে সক্ষম হয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকের হাসপাতাল স্থাপনে জনাব আজাদের নিজস্ব তহবিল, আত্মীয়স্বজন ও বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
হাসপাতাল স্থাপনে জনাব আজাদের অর্থায়নের উৎস মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর