রাবেয়া আক্তার কী একজন আত্ম-কর্মসংস্থানকারী নাকি ব্যবসায় উদ্যোক্তা? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: রাবেয়া আক্তার প্রথমদিকে একজন আত্মকর্মসংস্থানকারী হলেও পরবর্তীতে তিনি একজন ব্যবসায় উদ্যোক্তা হয়ে উঠেন। ব্যবসায় উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুব নিবিড়। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন, যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন, ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উদ্দীপকের রাবেয়ার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হলে তাদের সংসারে অচল অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাবেয়া মহিলাবিষয়ক মন্ত্রণালয় থেকে সেলাই কাজের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নেয়। ফলে রাবেয়া স্বাবলম্বী হয়। পরবর্তীতে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি বড়ো পরিসরে ও বাণিজ্যিকভাবে সেলাই কাজ শুরু করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে শতাধিক কর্মী কাজ করে। রাবেয়া বেগম প্রথমে কেবল নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে তিনি নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলেন। অর্থাৎ তিনি একজন আত্মকর্মসংস্থানকারী। কিন্তু পরবর্তীতে তিনি একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। যেখানে প্রায় শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। একজন আত্মকর্মসংস্থানকারী যখন নিজের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন তখন তিনি আর আত্মকর্মসংস্থানকারী থাকেন না। তখন তিনি একজন ব্যবসায় উদ্যোক্তায় পরিণত হন। দেশের বেকার সমস্যা সমাধানে একজন ব্যবসায় উদ্যোক্তা গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকেন। তাই বলা যায়, রাবেয়া আক্তার একজন ব্যবসায় উদ্যোক্তা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
রাবেয়া আক্তার কী একজন আত্ম-কর্মসংস্থানকারী নাকি ব্যবসায় উদ্যোক্তা? …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর