আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রশিক্ষণের মাধ্যমে কোনো বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদনের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায় বিধায় আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ প্রয়োজন। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড়ো মূলধন হলো নিজের দক্ষতা, প্রশিক্ষণ হাতে-কলমে শিক্ষা প্রদানের মাধ্যমে একজন ব্যক্তিকে একটি বিশেষ বিষয়ে দক্ষ ও যোগ্য করে তুলতে পারো। এতে অপচয় হ্রাস পায় এবং আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে। ফলে তার ব্যর্থতার আশঙ্কা কমে যায়। তাই আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ প্রয়োজন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর