"পরিকল্পনা” উদ্দেশ্য অর্জনকে সহজ করে- ব্যাখ্যা কর।
উত্তর: 'পরিকল্পনা' উদ্দেশ্য অর্জনকে সহজ করে- বক্তব্যটি সঠিক। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা। কোনো ব্যবসায় সংগঠনের পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কী কাজ, কে, কীভাবে, কখন করবে তা পরিকল্পনার মাধ্যমে নির্ধারণ করা হয়। এটি একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। কোন ব্যবসায় কোন দিকে অগ্রসর হবে ও কীভাবে ব্যবসায়ের সাফল্য অর্জন করা যাবে তার সুনির্দিষ্ট দিকনির্দেশনা ব্যবসায় পরিকল্পনায় পাওয়া যায়, বিধায় ব্যবসায়ের লক্ষ্য অর্জন সহজতর হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
"পরিকল্পনা” উদ্দেশ্য অর্জনকে সহজ করে- ব্যাখ্যা কর।
উত্তর