ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্তটি ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়ের সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত হলো সঠিক পণ্য নির্বাচন। কোনো পণ্য বা সেবা বাজারে ছাড়ার পূর্বে উক্ত পণ্য বা সেবার ক্রেতা বাজারে আছে কি না তা যাচাই করা প্রয়োজন। কেননা ক্রেতার চাহিদা নেই এমন পণ্য বা সেবা বাজারজাত করলে পণ্যটির ব্যবসায়ী ব্যর্থতার মুখ দেখবে। বাজার জরিপ ও অন্যান্য পদ্ধতি ব্যবহারের মাধ্যমে পণ্যের সঠিক চাহিদা ও গ্রহণযোগ্যতা নিরূপণের মাধ্যমে একজন ব্যবসায়ীর তার ব্যবসায়ের পণ্যটি নির্বাচন করা দরকার। এতে তার ব্যবসায়ের ঝুঁকি কমবে ও সফলতা অর্জন সহজতর হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
ব্যবসায়ে সাফল্য লাভের অন্যতম পূর্বশর্তটি ব্যাখ্যা কর।
উত্তর